৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

জাতির পিতার সমাধিতে অগ্রণী ব্যাংকের দুই ডিএমডির শ্রদ্ধা

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ
জাতির পিতার সমাধিতে অগ্রণী ব্যাংকের দুই ডিএমডির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অগ্রণী ব্যাংকের সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল বাশার ও শামীম উদ্দিন আহমেদ তারা আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শৃংখল মুক্তির মহানায়কের প্রতি অতল শ্রদ্ধা জ্ঞাপন করেন ওই দুই কর্মকর্তা। পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়। এ সময় ব্যাংকের ডিজিএম এস এম ইসরাফিল হোসেন, টুঙ্গিপাড়া শাখা ব্যবস্থাপক মোঃ শিমুল মোল্লা সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন অগ্রণী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল বাশার এবং শামীম উদ্দিন আহমেদ।