৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম স্থগিত থাকবে

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪, ০৬:০৬ অপরাহ্ণ
সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম স্থগিত থাকবে

স্টাফ রিপোর্টার :
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম স্থগিত করা হয়েছে।বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা বাসসকে আজ রাতে জানান, রাষ্ট্রপতির সাথে আলোচনাক্রমে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছেন। সকলের সদয় অবগতির জন্য বিষয়টি জানানো হলো।এর আগে দেয়া আপিল বিভাগের চেম্বার কোর্ট ও সীমিত পরিসরে হাইকোর্টের বিচার কার্যক্রম চলবে সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা বাতিল করা হয়েছে।