২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

কেন্দ্রীয় বাফা’র নববর্ষ উদযাপন

admin
প্রকাশিত মে ৪, ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ণ
কেন্দ্রীয় বাফা’র নববর্ষ উদযাপন

নিজস্ব সংবাদদাতা:
সুর, সংগীত, নৃত্য, আবৃত্তি ও যন্ত্রসংগীতের মুর্ছনায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করেছে কেন্দ্রীয় বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)। নতুন বছরকে বরণ করতে শুক্রবার খিলগাঁও হাই স্কুল মিলনায়তনে আয়োজন করে এই উৎসবের। বিকেলে বুলবুল একাডেমি’র পরিচালক তাপস চক্রবর্তী মনি চক্রবর্তী ও পান্না আহমেদকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। খিলগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আসলাম উদ্দিন মোল্লা। তিনি বলেন, আদিকাল থেকে বাংলা সাহিত্য ও সংগীত সমাজের অশুভ শক্তি বিতারণ করে শুভ শক্তিকে জাগ্রত করে সম্প্রীতির বন্ধনকে নিবিড় করে চলেছে। এই উৎসব সমাজের সকল পাপ ও পংকিলতাকে পেছনে ঠেলে, সকল ভেদাভেদ আর বিভক্তির অবসান ও অশুভ প্রবণতার বিনাশ ঘটিয়ে নতুন বছরের অগ্রসর চিন্তার ভিত্তি নির্মাণ করুক। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ সংসদ সদস্য নূরুল হক হাওলাদারের কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জোবায়দা হক অজন্তা। এরপর বাফা’র শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় প্রায় তিন ঘন্টাব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা। এরপর বৈশাখকে স্বাগত জানিয়ে সম্মিলিত কন্ঠে পরিবেশন করা হয় ‘এসো হে বৈশাখ’। পরে একে একে বাফা’র নিজস্ব শিল্পীরা পরিবেশন করেন আরও ৬টি সমবেত সংগীত, ১১টি একক সংগীত, ৯টি একক সংগীত, ৪টি দলীয় নৃত্য, একটি দ্বৈত নৃত্য, ৩টি দলীয় আবৃত্তি, গিটারের ২টি দলীয় পরিবেশনা।