২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লক্ষ্মীপুরে যুবলীগের শোভাযাত্রা

admin
প্রকাশিত মে ১৭, ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ণ
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লক্ষ্মীপুরে যুবলীগের শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা সদরে মিলাদ-দোয়া মাহফিল ও আনন্দ শোভাযাত্রা করেছে যুবলীগ।আজ শুক্রবার বেলা ১১ টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ‘দুর্গম পথের নির্ভীক যাত্রা’ শীর্ষক এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে জেলা পরিষদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোনায়েম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ পাটওয়ারী, যুবলীগ নেতা দিপু মাহমুদ ও সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক রুবেল হোসেন রাজুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।