১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারা মুক্ত

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪, ০৫:০৯ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারা মুক্ত

স্টাফ রিপোর্টার :
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দন্ডাদেশ মওকুফ করে তাকে মুক্তি প্রদান করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দন্ড মওকুফপূর্বক মুক্তির বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে বাংলাদেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতির নির্দেশক্রমে তাকে মুক্তি প্রদান করা হলো।