২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ণ
১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল

স্টাফ রিপোর্টার :
রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টা পরিষদের সংলাপের সর্বসম্মত সিদ্ধান্তে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে সরকার।মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ একথা জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাজনৈতিক দলগুলোর সহিত উপদেষ্টা পরিষদের সংলাপে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করিবার বিষয়ে ব্যাপক ঐকমত্য হওয়ায় উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তক্রমে সরকার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্ট এর সাধারণ ছুটি এতদ্বারা বাতিল করিল।’