২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ছাত্রলীগ নেতা কাইয়ুমের বাড়িতে হামলা-ভাঙচুর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ
ছাত্রলীগ নেতা কাইয়ুমের বাড়িতে হামলা-ভাঙচুর

 

প্রকাশের তারিখ : ১৫/০২/২০২৫, সময়: ২২:৩৭ ঘ:

সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন সৎপুর গ্রামের কার্যক্রম নিষিদ্ধ ছাত্র লীগের সাবেক সহ সভাপতি ও প্রবাসী নেতা মো: আব্দুল কাইয়ুম এর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৫/০২/২০২৫ইং ) বেলা আনুমানিক সন্ধ্যা ৭.৩০টার দিকে সিলেটের বিশ্বনাথ থানার সৎপুরে অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রত্যক্ষ সূত্রে জানা যায়, ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে ৫০/৬০ জনের একদল লোক প্রবাসী ছাত্রলীগ নেতা মো:আব্দুল কাইয়ুমের বাড়ির প্রধান ফটকে আসেন। পরে তারা ফটকে ও বাসভবনের জানালা-দরজায় ইটপাটকেল ছোড়েন। টিনের চালায় ব্যাপকভাবে ভাংচুর চালান।এতে দরজা জানালা ভেঙে যায়। প্রায় ১০ মিনিট পর তারা ফিরে যান।
দলীয় সূত্রে জানা গেছে, মো: আব্দুল কাইয়ুম ২০২২-২০২৩ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন বিশ্বনাথ উপজেলা ছাত্র লীগের সদস্যের দায়িত্ব পালন করেছিলেন।
মো: আব্দুল কাইয়ুম এর পিতা আব্দুছ ছোবহান বলেন, আমার ধারণা, এই আমার ছেলে ও ছেলের বউয়ের ছাত্রলীগ করার আক্রোশে বিএনপি জামাতের লোকজন আমাদের বাড়িতে হামলা করেছে।তারা প্রথমে জোর করে ঘরে প্রবেশ করেআমার ছেলেকে খোজাখুজি করে,সে প্রবাসে জানার পর তার ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। এটা খুবই নিন্দনীয় কাজ।
ভাংচুরের শিকার পরিবারের পক্ষে আব্দুছ ছোবহান বিশ্বনাথ থানায় একটি
ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ করা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’জিডি করা হয়েছে জানালে তিনি অস্বীকার করেন